×

খেলা

বাবরকে জার্সি উপহার কোহলির, ক্ষুব্ধ আকরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৯:১৪ এএম

বাবরকে জার্সি উপহার কোহলির, ক্ষুব্ধ আকরাম

ভারতের মাটিতে শনিবার (১৫ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী রোহিত শর্মাদের বিপক্ষে শুরুর সেই সুখ সইলো না পাকিস্তানের। ম্যাচে বাবর-রিজওয়ান ফিরতেই হুড়মুড়িয়ে তাদের পুরো ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে। ১৯১ রান পাকিস্তানও ম্যাচে কোনো পাত্তা পায়নি, ভারত জিতেছে অনায়াসে। ম্যাচের পর পাক অধিনায়ক বাবর আজমকে একটি জার্সি উপহার দিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

ভারত-পাকিস্তানের রাজনীতি কিংবা ক্রিকেট ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা-উত্তেজনা থাকলেও মাঠের বাইরে বাবর-কোহলিদের বরাবরই উষ্ণ সম্পর্কে দেখা মিলেছে। শনিবার আহমেদাবাদে ম্যাচ শেষেও দেখা গেল একই চিত্র। কোহলি প্রথমে শাদাব খান ও বাবরের সঙ্গে কথা বলছিলেন। এরপর বাবরের সঙ্গে কথা বলার এক ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন ভারতীয় তারকা। সেটি তিনি পাক অধিনায়ককে উপহার দেন। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

মূলত এমন লজ্জাজনক হারের পর কোহলি-বাবরের এমন প্রকাশ্য-সাক্ষাৎ উচিৎ নয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন আকরাম। তিনি বলেন, ‘মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করাটা ঠিক হয়নি। প্রকাশ্যে দুজনের এভাবে কথা বলার মতো পরিস্থিতি নয় এটা। কোহলি থেকে গোপনে বাবর জার্সি নিতে পারতো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App