×

খেলা

দুঃখ প্রকাশ করলেন লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০১:১৩ পিএম

দুঃখ প্রকাশ করলেন লিটন

নিজের সমালোচিত কর্মকাণ্ডের একদিন পরেই এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস।

রবিবার (১৫ অক্টোবর) ভারতের পুনেতে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে অসহনশীল আচরণ করেছিলেন লিটন দাস। এর একদিন পর সোমবার (১৬ অক্টোবর) সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন টাইগার এই ওপেনার।

ফেসবুক পোস্টে লিটন হাত জোর করা একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

বিশ্বকাপ মিশনে পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে পুনেতে। সেখানকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে বাংলাদেশ দল। ওই আবাসিক হোটেলের সামনে সাংবাদিকদের দেখে গতকাল আচমকাই মেজাজ হারান লিটন।

টিম হোটেলের সামনে গণমাধ্যমকর্মীদের দেখে সিকিউরিটি গার্ড ডাকেন লিটন। তাদের মাধ্যমে সংবাদকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিশ্বকাপের আগে থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন। মিরপুরে কিউইদের বিপক্ষে আউট হওয়ার পর ড্রেসিংরুমের সামনে ব্যাট ভাঙতেও দেখা যায় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App