×

খেলা

সুজি বেটস ভাঙলেন কোহলির রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:০২ এএম

সুজি বেটস ভাঙলেন কোহলির রেকর্ড

সুজি বেটস। নাম দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলবেন এমন কোন ক্রিকেটার নন তিনি। ক্রিকেট নিয়ে খুব ভাল জানাশোনা থাকলেই কেবল চেনার সম্ভাবনা আছে এই নারী ক্রিকেটারকে। তবে তার অর্জানটাই এমন যে মানুষ এখন তার সম্পর্কে জানতে চাইবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের এই নারী ক্রিকেটার। আর রেকর্ড গড়ার পথে তিনি টপকেছেন ভারতের বিরাট কোহলিকে।

নারী এবং পুরুষ মিলিয়ে এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সুজি বেটসের। প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি পার করেছেন ৪ হাজার রানের কোটা। সোমবার (১৬ অক্টোবর) ক্যারিয়ারের ১৪৯তম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন সুজি। ২৯.৭৮ গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান এখন ৪০২১। আছে ২৬টি ফিফটি ও ১টি সেঞ্চুরি। আর ১১৫ টি-টোয়েন্টি খেলে কোহলির রান ৫২.৭৩ গড়ে ৪০০৮। ১টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৭টি ফিফটি।

প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছানো সুজি অবশ্য তার দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে তার দল হেরেছে ১১ রানে।

জয় না পেলেও সুজির রেকর্ড নিয়ে অবশ্য খুশি নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পেইজে অভিনন্দন জানানো হয়েছে তাকে। তাতে লেখা, ‘ইতিহাস! সুজি বেটস প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪০০০ রানে পৌঁছেছেন। বিরাট কোহলিকে ছাড়িয়ে সুজি এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App