×

খেলা

ঢাকায় সাকিবকে দেখে চটে গেলেন ভক্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৩:২১ পিএম

ঢাকায় সাকিবকে দেখে চটে গেলেন ভক্তরা

নানা সময় বিতর্কে জড়ালেও তেমন রোষের মুখে পড়তে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে ক্রিকেটভক্ত ও সমালোচকদের রোষের মুখে পড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App