×

খেলা

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরলেন লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরলেন লিটন

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের দেখানো পথেই যেন হাটলো তারই সতীর্থ লিটন দাস। হঠাৎ বিশ্বকাপের তড়িঘড়ি করেই দল ছেড়ে দেশে ফিরেছেন লিটন। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশে ফিরেছেন তিনি।

বিষয়টি নিয়ে দিল্লি থেকে টিম ম্যানেজার জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরেছেন লিটন। তবে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

এর আগে একই কাজ করেছেন সাকিব। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে কলকাতা না এসে ঢাকায় ফিরে আসেন তিনি। জানাজায়, ছোটবেলার কোচ নাজমুল আবেদিনের কাছে ব্যাটিং নিয়ে পরামর্শ নিতে ফিরেছেন তিনি।

প্রতিযোগিতা চলাকালীন সাকিবের দেশে ফেরা ঘটনাটি মেনে নিতে পারেননি তার অনেক সমর্থক। প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তাঁরা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই শেষ হয়ে গেলেও সাকিব জানিয়েছেন, বাকি দুই ম্যাচ জিতে মাথা উঁচু করে দেশে ফিরতে চান তাঁরা। তার মধ্যেই দলের আরও এক ক্রিকেটার দেশে ফিরলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App