×

খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে কিউইরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে কিউইরা

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান রাচিন রবীন্দ্র -ইন্টারনেট

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় নিউজিল্যান্ড শিবিরে বইছে সেমির সুবাতাস। পরের ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তান অলৌকিক কিছু না করলে তাদের সেমিফাইনাল নিয়ে কোন চিন্তা করতে হবে না। বৃহস্পতিবার (৯ নভেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং আক্রমণের সামনে টিকতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। ফলে ৪৬.৪ ওভারে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এ নিয়ে বিশ্বকাপে প্রথম কিউই এবং সবমিলিয়ে ৬ষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৩.২ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। এ ম্যাচে ৩৪ বলে ৪২ রান করে মোট ৫৬৫ রান নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসেন রাচিন রবীন্দ্র। এর মাধ্যমে তিনি ভেঙে ফেলেন ভারতীয় কিংবদন্তী টেন্ডুলকারের রেকর্ড। ২৫ বছরের কম বয়সী কোন ব্যাটার হিসেবে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এখন রাচিন। এর আগে ৯৬ বিশ্বকাপে শচিন এক আসরে ৫২৩ রান করেছিলেন।

লঙ্কানদের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নিউজিল্যান্ড। কারণ এই ম্যাচ তার যত তাড়াতাড়ি জিতবে তত তাদের রান রেট বাড়বে এবং সেমিতে খেলা তত বেশি উজ্জ্বল হবে। দুই ওপেনার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে মিলে প্রথম পাওয়ারপ্লেতে রান তুলেন ৭৩। ১৩ তম ওভারে ব্যক্তিগত ৪৫ রানে চামিরার বলে ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপরের ওভারেই থিকশানার বলে একই ফিল্ডারের হাতে তালুবন্দি হয়ে ফেরেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্র। দলীয় ১৩০ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এডজ হয়ে বোল্ড আউট হন কেন উইলিয়ামসন। তার ব্যাট থেকে আসে ১৪ রান। ২১ তম ওভারে ড্যারেল মিচেলের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন মার্ক চ্যাপম্যান। তার ব্যাট থেকে আসে ৭ রান। দলীয় ১৬২ রানে ম্যথিউসের দ্বিতীয় শিকার হন আসালাঙ্কা। ৪৩ রান করে আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর টম লাথামকে নিয়ে বাকিটা পথ খুব সহজেই পাড়ি দেন গ্লেন ফিলেপস। ফলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে জাহাজ ভেরায় কিউইরা। লঙ্কানদের হয়ে ২টি উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এর আগে চেন্নাস্বামীতে টসে হেরে ব্যাট করতে নেমে ২য় ওভারে ২ রান করে সাউদির বলে কট বিহাইন্ডের শিকার হয়ে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর ৫ম ওভারে বোল্টের বলে রাচিন রবীন্দ্রের হাতে ক্যাচে দিয়ে আউট হন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। এই উইকেটের পরই তিনি মাইলফলকটি স্পর্শ করেন। তার ঠিক দুই বল পরেই ১ রান করে স্যান্টনারের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাদিরা সামারাবিক্রমা। এরপর আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি এনে দেন কুশল পেরেরা। নবম ওভারে দলীয় ৭০ রানে বোল্টের লেগ বিফরের শিকার হন আসালাঙ্কা। তার পরের ওভারেই দলের কোন রান না যোগ হতেই ৫১ রান করে আউট হন কুশল পেরেরা। মাত্র ২৮ বলে ৯ চার এবং ২ ছয়ে এই রান আসে তার ব্যাট থেকে। ফার্গুসনের বলে ড্রাইভ ঠিকমত ব্যাটে-বলে না হওয়ায় সান্টনারের হতে ক্যাচ চলে যায়। আর সেই ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি সান্টনার।

প্রথম পাউয়ারপ্লে শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭৫ রান ৫ উইকেটের বিনিময়ে। রান পেলেও অনেক বেশি উইকেট হারিয়ে চাপের জাতাকলের নিচে পড়ে লঙ্কানরা। যা পরবর্তীতেও অব্যাহত থাকে। দলীয় ১০৪ রানে ১৬ রান করে আউট হন গত ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হওয়া অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর দলীয় মাত্র এক রান যোগ হতেই আউট হন ১৯ রান করা ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি সাজঘরে ফিরেন স্যান্টনারের বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে। দলীয় ১১৩ রানে অষ্টম উইকেটের পতন হয় শ্রীলঙ্কা। রাচিনের বলে ১ রান করে আউট হন হন চামিরা। এরপর দলের হয়ে লড়াই চালিয়ে যান মাহেশ থিকশানা। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিলনা। ফলে ১৭১ রানেই থামে লঙ্কানদের ইনিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App