×

খেলা

হারের পর ড্রেসিংরুমে কেঁদেছেন কোহলিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

হারের পর ড্রেসিংরুমে কেঁদেছেন কোহলিরা

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপে ভারতের স্বপ্নভঙ্গ। গতকাল ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। আহমেদাবাদের ফাইনালে গতকাল স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। ফুটবল বিশ্বকাপে হলুদ জার্সিধারী ব্রাজিল হেক্সসা মিশন সফল করতে না পারলেও গতকাল ক্রিকেট বিশ্বকাপে হলুদ জার্সিধারী অজিরা রোহিতদের স্বপ্ন গুড়িয়ে জিতে নিয়েছে বিশ্বকাপের ৬ষ্ঠ শিরোপা। ম্যাচ হেরে মাঠেই কাঁদতে দেখা যায় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে। ড্রেসিংরুমে গিয়েও কান্নায় ভেঙে পড়েছে পুরো ভারতীয় দল, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমের এই খবর আরো জোরালো হয় রোহিত শর্মা সংবাদ সম্মেলনে না আসায়। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ রাহুল দ্রাবিড়ের কথায়ও বিষয়টার আঁচ পাওয়া গেছে। কয়েক মাসের পরিশ্রম ও ত্যাগের পর এমন হারে সবাই হতাশায় মুষড়ে পড়েছেন বলেই জানালেন দ্রাবিড়। দ্রাবিড়কে রোহিতের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, সে হতাশ। ড্রেসিংরুমের বাকি সবার মতোই হতাশ। ড্রেসিংরুমে বেশ আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। কোচ হিসেবে ছেলেদের এভাবে দেখাটা আমার জন্য কঠিন। কারণ, এই ছেলেগুলো কী পরিশ্রম করেছে, কী ত্যাগ করেছে, সেটা আমি জানি।’ তিনি আরো বলেন, ‘এটাই খেলা। এভাবেই ঘটে। ঘটতে পারে। নির্দিষ্ট দিনে সেরা দলটাই জেতে। আমি জানি, কাল সকালে আবার সূর্য উঠবে। আমরা এটা থেকে শিক্ষা নেব। সেটা কাজে লাগাব। আমাদের এগিয়ে যেতে হবে। থামা যাবে না।’ দ্রাবিড়ের কথায় অবশ্য যুক্তি আছে। কেননা তিনি নিজেই কয়েকবার এই পরিস্থিতির স্বাক্ষী। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ভারতীয় দলে ছিলেন তিনি। এরপর ২০০৭ বিশ্বকাপে তার নেতৃত্বেই গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ভারত। আর এবার কোচ হিসেবে পেলেন বেদনার চূড়ান্ত অধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App