×

খেলা

ফুটবলারদের নাম নিয়ে জালিয়াতি, বিকেএসপিকে নিষিদ্ধ বাফুফের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

ফুটবলারদের নাম নিয়ে জালিয়াতি, বিকেএসপিকে নিষিদ্ধ বাফুফের

ছবি: সংগৃহীত

বিকেএসপির চারজন খেলোয়াড়ের বিভিন্ন প্রকারের তথ্য গোপন করায় দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির দুই কোচ শাহিনুর হক ও রবিউল ইসলামকে নানা ধরনের শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নাম-পরিচয়সহ তথ্য গোপনের এই জালিয়াতিতে এই ছয়জনকে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত সকল ফুটবল কার্যক্রম থেকে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বাফুফের শৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বিকেএসপিকে। প্রতিষ্ঠানটির দুই কোচ শাহিনুর আর রবিউলকেও সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। নাম-পরিচয় জালিয়াতি করা চার খেলোয়াড় হলেন- তাসিন সাহেব, ইহসান হাবিব রিদুয়ান, রিফাত কাজী ও ইকরামুল ইসলাম। তাদেরকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেএসপির ফুটবল শিক্ষার্থীদের নিজেদের পক্ষে খেলানোর জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে গত মে মাসে চুক্তি স্বাক্ষর করে চকবাজার কিংস ক্লাব। চুক্তি অনুসারে বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ অনূর্ধ্ব-১৭ ফুটবল লিগে চকবাজারের হয়ে অংশ নেন বিকেএসপির নাইমুর রহমান, হাসান মিয়া ও মো. জিফাত। এরপর বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের জন্য খেলোয়াড় নিবন্ধনের সময় বেরিয়ে আসে আসল ঘটনা। সেসময় বিকেএসপির হয়ে তাসিন, রিদুয়ান ও রিফাত নিবন্ধন করতে গেলে বাফুফের নজরে পড়ে জালিয়াতির ঘটনা। মিথ্যা তথ্য দিয়ে নাইমুর রহমান নামে তাসিন, হাসান মিয়া নামে রিদুয়ান ও মো. জিফাত নামে রিফাত অংশ নিয়েছিলেন তৃতীয় বিভাগ লিগে।

পরবর্তীতে বাফুফের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে ওই তিনজন নিজেদের অপরাধ স্বীকার করে বাফুফের আইন কর্মকর্তার কাছে সাক্ষাৎকারে আরও জানান, কোচ রবিউল তথ্য গোপনের বিষয়ে অবগত আছেন এবং রবিউলের মাধ্যমেই তারা চকবাজারে সংযুক্ত হন। রবিউলের পাশাপাশি জালিয়াতির জন্য দায়ী হন শাহিনুর, যিনি চকবাজার ও বিকেএসপি উভয় দলেরই প্রধান কোচ ও টিম ম্যানেজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাফুফে তাসিন, রিদুয়ান ও রিফাতকে খেলানো থেকে বিরত রাখার নির্দেশনা দিলেও সতর্ক হয়নি বিকেএসপি। তাহসান হোসেন নামে তৃতীয় বিভাগ অনূর্ধ্ব-১৭ ফুটবল লিগে অংশ নেওয়া ইকরামুলকে দ্বিতীয় বিভাগ লিগে খেলায় তারা। গত ২৪ নভেম্বর কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নামেন তিনি।

এরপরই বাফুফের কাছে প্রতিবাদ দাখিল করে আরামবাগ। এরপর এদিন বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় নেয়া হয়েছে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার সিদ্ধান্তগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App