×

খেলা

স্টাম্প হেলে গেল তবুও আউট নন ব্যাটার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

স্টাম্প হেলে গেল তবুও আউট নন ব্যাটার!

ছবি: সংগৃহীত

বল গিয়ে লাগল মিডল স্টাম্পে। উইকেট বেশ খানিকটা পিছনের দিকে হেলে গেল। বলটি সম্পূর্ণ বৈধ ছিল এমনকি বোলার ‘নো’ বলও করেননি। তবু বোলারের আউটের আবেদন নাকচ করে দিল আম্পায়ার। অপরাজিত থাকলেন ব্যাটার।

শনিবার (৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্লাব ক্রিকেটের একটি ম্যাচে ঘটল এমনই অভিনব এক ঘটনা।

বোল্ড হলেও আম্পায়াররা আউট দেননি ব্যাটারকে। লেগ এবং অফ স্টাম্পের উপর (মিডল স্টাম্প বেশ খানিকটা হেলে যাওয়ার পরেও) দু’টি বেল সঠিক ভাবে থেকে যাওয়ায় ব্যাটারকে আউট দেওয়া হয়নি। অদ্ভুত এই ঘটনার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বোল্ড হওয়ার পরেও অস্ট্রেলিয়ার ওই ব্যাটারকে বাঁচিয়ে দিয়েছে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২৯ নম্বর নিয়ম। নিয়মে বলা হয়েছে, ‘একটি বেল স্টাম্পের উপরের নির্দিষ্ট স্থান থেকে সম্পূর্ণ সরে গেলে বা একটি স্টাম্প মাটি থেকে সম্পূর্ণ উপড়ে গেলে উইকেট ভেঙে গিয়েছে বলে বিবেচিত হবে। কোনও স্টাম্প নড়ে যাওয়ার জন্য বেল নির্দিষ্ট স্থান থেকে কিছুটা সরে গিয়েও যদি স্টাম্পের উপরেই থেকে যায়, তা হলে উইকেট ভেঙেছে বলে বিবেচিত হবে না।’

এমসিসির ২৯ নম্বর নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটারকে আউট করতে হলে উইকেট সম্পূর্ণ ভাবে ভাঙতে হবে। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের এই ঘটনায় মিডল স্টাম্প অনেকটা পিছনে হেলে গেলেও দু’টি বেল অদ্ভুত ভাবে লেগ এবং অফ স্টাম্পের উপর আটকে ছিল। মিডল স্টাম্পটিও মাটি থেকে সম্পূর্ণ উপড়ে যায়নি। অর্থাৎ, উইকেট সম্পূর্ণ ভাবে ভাঙেনি। তাই ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটার আউট হন নি। ফিল্ডিং করা দল আউটের আবেদন করলেও কিছুক্ষণ আলোচনার পর ব্যাটারকে আউট দেননি আম্পায়াররা।

এ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্কের। মিডল স্টাম্প সরে যাওয়ার পরেও স্টাম্পের উপরে থাকা বেল দু’টি কীভাবে একদিকে অবলম্বন ছাড়াই আটকে থাকল, তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে। অথচ ২০১৭ সালে ঠিক এমনই এক ঘটনায় আউট দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়াতেই ক্লাব ক্রিকেটের ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার জ্যোতিন্দর সিংহকে। সেবারও মিডল স্টাম্প নড়ে যাওয়ার পর বেল দু’টি অদ্ভুতভাবে অন্য দুই স্টাম্পের উপর আটকে ছিল।

খবর ফক্স স্পোর্টসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App