×

খেলা

আইপিএলের নিলামে সবচেয়ে দামি স্টার্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

আইপিএলের নিলামে সবচেয়ে দামি স্টার্ক

মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে প্যাট কামিন্সের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক। জানা যায়, ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল কামিন্সকে। আর স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে।

আট বছর পর রাজকীয়ভাবে আইপিএলে ফিরলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তাকে নিয়ে লড়াই হয়েছে কলকাতা আর গুজরাট টাইটানসের মধ্যে। ২০ মিনিট ধরে চলা লড়াইয়ের পর শেষ পর্যন্ত স্টার্ক গেছেন কলকাতার ডেরায়।

এর আগে, আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে বেশি দামে কামিন্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স।

নিলামে প্যাট কামিন্সকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে।

কামিন্স-স্টার্কের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। চলতি বছরের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App