×

খেলা

প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায়নি স্পেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১২:৪৫ পিএম

প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায়নি স্পেন
বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই সর্বেোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে। তবে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায়নি স্পেন। দুর্দান্ত এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে ইসকো-ইনিয়েস্তারা। রবিবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে স্পেন। দুর্দান্ত খেললেও গোল পেতে বেশ ভুগতে হয়েছে স্পেনকে। ম্যাচের সময় ঘড়িয়ে যখন ২৯তম মিনিট তখন বাঁ-দিক থেকে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভার উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার আলভারো অদ্রিওসোলার ডান পায়ের দারুণ ভলিতে বল জালে পৌঁছে যায়। এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ করলেও জালের দেখা মিলাতে পারেনি। ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন। বিরতির পর মাঠে ফিরে দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে সুইজারল্যান্ড। যার ফলে ৬২তম মিনিটে ডান দিক থেকে স্টেফান লিখস্টেইনারের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি দাভিদ দে হেয়া। গোলমুখ থেকে বাঁ পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। এরপর স্পেন গোল করতে মরিয়া হয়ে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হল দুই দলকে। রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গী পর্তুগাল, মরক্কো ও ইরান। আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ‘ই’ গ্রুপে ব্রাজিল, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। আগামী ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করবে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App