×

খেলা

ঈদের ছুটি কাটাতে আমেরিকায় সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০২:৪১ পিএম

ঈদের ছুটি কাটাতে আমেরিকায় সাকিব
ঈদ-উল-ফিতরের ছুটি কাটাতে আমেরিকায় গেছেন সাকিব আল হাসান। সোমবার দিবাগত রাত পৌনে দুইটায় এমিরাটসের ফ্লাইটে পরিবারসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই অধিনায়ক। সোমবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে অনুষ্ঠান শেষ হবার আগেই তাড়িতাড়ি করে হোটেল ত্যাগ করেন তিনি। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে দুই দিন(২০-২১ জুন) জাতীয় দলের নতুন কোচ স্টিভ রোডসের অধীনে অনুশীলন করবে টাইগাররা। সাকিব আল হাসান ইদের ছুটি কাটিয়ে সরাসরি সিরিজের জন্য এন্টেগায় দলের সঙ্গে যোগ দেবার কথা ছিল। কিন্তু এখন আর হয়তো সেটা হচ্ছে না। যতদূর শোনা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে আমেরিকায়। যার কারণে যুক্তরাষ্ট্র হয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। তখনই দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App