×

খেলা

আনুষ্ঠানিকভাবে তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি নাজমুল হাসান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৬:৪৪ পিএম

নির্বাচনের ডামাডোল বেজে উঠতেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয়বারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় শেষ হলো আনুষ্ঠানিকতা।

সেই সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির অন্যতম এই কাণ্ডারী প্রথমবার বিসিবির সভাপতি হয়েছিলেন ২০১২ সালের অক্টোবরে। আগের বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব নিলে নাজমুলকে বিসিবির দায়িত্বভার অর্পণ করা হয়ে সরকারের পক্ষ থেকে। এরপর ২০১৩ সালের অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেন বিসিবির। ওই নির্বাচনের 'স্বচ্ছতা' ইস্যুতে প্রশ্ন তুলে আগেই সরে দাঁড়িয়েছিল তার বিরোধী সাবের হোসেন চৌধুরীর প্যানেল। নাজমুল তাই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এবারও এরকমই হলো। নাজমুলের কোনো বিরোধী পক্ষই ছিল না। আবারও নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এবারের নির্বাচনে বিসিবির ২৫ পরিচালকের ২০ জনই আগেই নির্বাচিত হয়ে যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হয়েছেন দুজন। বাকি তিনটি পদে নির্বাচন হয় মঙ্গলবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App