×

খেলা

রশীদ, আসগর ও হাসান আলীকে আইসিসির জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৩ পিএম

রশীদ, আসগর ও হাসান আলীকে আইসিসির জরিমানা
ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের পেস বোলার হাসান আলী, আফগানিস্তানের আসগর আফগান ও স্পিনার রশীদ খানকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আইসিসির কোড অফ কনডাক্ট ১ লঙ্ঘন করার কারণে তাদের তিন জনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তাদের নামের পাশে যোগ করা হয় ১ ডিমেরিট পয়েন্ট। হাসান আলী ও আসগর আইসিসি আচরণবিধির ধারা ২.১.১ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন, যা "আচরণের মনোভাবের বিপরীত আচরণ" সম্পর্কিত। আর রশীদ খান আইসসির ধারা ২.১.৭ ভঙ্গ করেন। আফগানিস্তানের ইনিংসের ৩৩তম ওভারে হাশমতাউল্লাহ শহিদীর দিকে বল ছুঁড়ে মারার হুমকি দেন হাসান আলী। যার জন্য জরিমানার মুখে পড়তে হয় তাকে। আর পাকিস্তানের ৪৭তম ওভারে ব্যাটসম্যান আসিফ আলীর প্রতি আক্রমণাত্মক প্রতিক্রিয়ার ফলে রশীদ খানকে জরিমানা করা হয়। পাকিস্তানের হাসান আলী এবং রশীদ খান এই প্রথম আইসিসির তিরস্কারের শিকার হলেন। তবে আফগান তারকা আসগর এর আগেও আইসিসি থেকে তিরস্কার পান। শেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসঙ্গতি প্রদর্শনের জন্য আসগরকে দোষারোপ করা হয়েছিল। যার জন্য তার মোট ডিমেরিট পয়েন্ট হলো ২। ম্যাচ শেষে তিন জন ক্রিকেটারই রেফারিদের এমিরেট এলিট প্যানেলের নিকট দোষ স্বীকার করেন। যার জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App