×

খেলা

আড়ালে রোকুজ্জো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

আড়ালে রোকুজ্জো
রাশিয়া বিশ্বকাপের পর সর্বশেষ স্পেনের ইবিজা সমুদ্রবন্দরে দেখা মিলেছিল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর। সেবার কিছুটা অর্ধনগ্ন ছবি আর রোমান্সের জের ধরে গণমাধ্যমের নজর কাড়েন এ দম্পতি। সেই অবকাশে তিন ছেলেসহ সঙ্গে ছিল মেসির পুরো পরিবারও। তবে স্ত্রীর সঙ্গে জমিয়ে আড্ডা দেয়া থেকে শুরু করে বাদ যায়নি মেসির অন্তরঙ্গ মুহূর্তে জড়ানোও। সেই থেকে দীর্ঘদিন গণমাধ্যমের আড়ালে থাকায় কিছুটা চিন্তিত মেসি ভক্তরা। এত দিন তো রোকুজ্জোকে সব সময় মেসির পাশেই দেখা গেছে। এখন কেন আড়ালে তিনি? তবে কি দুজনার মাঝে সম্পর্কের টানাপড়েন চলছে? বিয়ের পর থেকে প্রায় সময়ই মেসির পাশে দেখা গেছে আর্জেন্টাইন সুন্দরীকে। অনেক ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে হাত নেড়ে স্বামীকে প্রেরণা দিয়ে যান তিনি। রাশিয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। তবে সম্প্রতি মেসির পাশে বা গণমাধ্যমে রোকুজ্জোর দেখা মিলছে না। যদিও বার্সা তারকা কদিন আগে ইনজুরি থেকে ফিরেছেন। মেসি সমর্থকরা মনে করছেন কোনো ঝামেলা না হলে তো মেসির এমন দুঃসময়ে রোকুজ্জোর পাশে থাকার কথা! হয়তো-বা তাদের মাঝে সম্পর্কের টানাপড়েন চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App