×

খেলা

পাঁচ বছরের চুক্তিতে কন্তে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:০৬ পিএম

পাঁচ বছরের চুক্তিতে কন্তে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার এনগোলো কন্তে। নতুন চুক্তি অনুযায়ী ব্লুজদের সঙ্গে তিনি ২০২৩ সাল পর্যন্ত থাকবেন। বর্তমান ফুটবল বিশ্বে রক্ষণভাগের ফুটবলার হিসেবে এনগোলো কন্তের জনপ্রিয়তা সর্বত্র। প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলের দ্বারা দর্শকদের নজর কাড়েন তিনি। দেশের জার্সিতে রাশিয়া বিশ^কাপেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন কন্তে। ২০১৬ সালের জুলাই মাসে আরেক ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেন তিনি। চেলসিতে এসে নিজের প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী কন্তে প্রফেশনাল ফুটবলার্স এসোসিয়েশনের সদস্য ফুটবলারদের ভোটে ইংলিশ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ওই বছরই ফুটবল রাইটার্স এসোসিয়েশনের ভোটেও ইংলিশ লিগের বর্ষসেরা ফুটবলার হন তিনি। সেই থেকে বøুজদের হয়ে এখন পর্যন্ত তিনি মোট ৮১ ম্যাচ খেলেছেন। চেলসি সম্পর্কে বলতে গিয়ে কন্তে জানান, এখানে আমার সুন্দর দুটি বছর কেটেছে। আশা করি আরো সুন্দর সময় কাটবে। এখানে আসার পর থেকে আমি একজন খেলোয়াড় হিসেবে নিজের উন্নতি করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App