×

খেলা

দ্বিতীয় রাউন্ড শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ০২:৩৯ পিএম

দ্বিতীয় রাউন্ড শুরু আজ
ভিন্ন ভিন্ন ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে উত্তরাঞ্চল। অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। এর আগে প্রথম রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে মধ্যাঞ্চল। দুই ইনিংসে মধ্যাঞ্চলের করা ২৮২ এবং ২৬৪ রানের বিপরীতে ২৮১ এবং ১৮৮ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। অন্যদিকে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। উত্তরাঞ্চলের দুই ইনিংসে করা ৪৪৫ এবং ৪ উইকেটে ২৭০ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৩ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। এক ম্যাচ খেলে সর্বোচ্চ ৯.৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে মধ্যাঞ্চল। ৪.৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাঞ্চল। এ ছাড়া যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান করছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App