×

খেলা

বরিসকে কাছে চান না লিলি বেকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৭ পিএম

বরিসকে কাছে চান না লিলি বেকার
দীর্ঘ নয় বছরের সংসার জীবন শেষে চলতি বছর জার্মান টেনিস তারকা বরিস বেকারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন জার্মান অভিনেত্রী শারলি লিলি। যেখানে পুরো নয়টা বছর তাদের মধ্যে ভালোবাসা-রোমান্সের অন্ত ছিল না। হঠাৎ করেই যেন সবকিছু দুমড়ে-মুছড়ে গেল! তবে পূর্বে যতই রোমান্স থাকুক, শারলি তার সাবেক স্বামী বরিস বেকারকে ফের কাছে পেতে চান না। কেননা, বিয়ের পর মানসিকভাবে ভেঙে গিয়েছিলেন তিনি। সে সময়টাতে কাউকে পাশে পাওয়া দরকার ছিল তার। সেবার যেহেতু পাননি তবে এখন আর কী দরকার! ছয়বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা বরিস বেকার নাকি শারলির ওপর এ বছর বেশ অস্তুষ্ট ছিলেন। এর জের ধরে দুজনার মাঝে দ্বন্দ্বেরও অন্ত ছিল না। আর এই দ্বন্দ্বের কারণেই চলতি বছর একে অপরের থেকে দূরে সরে গেছেন তারা। গতকাল জার্মান এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্যই জানান জনপ্রিয় এ মডেলকন্যা। তিনি বলেন আমাদের মাঝে মধুর সম্পর্ক ছিল। তবে এ বছরের জানুয়ারির দিকে বরিস আমার সঙ্গে উদ্ভট আচরণ করতে থাকে। হয়ত বা জীবন সঙ্গী হিসেবে নতুন কাউকে খুঁজে পেয়েছে। যার ফলে আমাদের সম্পর্কটাই টেকেনি। আর একবার যেহেতু বরিসকে ছাড়া জীবনে চলতে শিখে গেছি তো আমার বরিসকে আর দরকার নেই। সে তার জীবন নিয়েই সুখে থাকুক। উল্লেখ্য, এ পর্যন্ত বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বরিস বেকার। ১৯৯৩ সালে বেকার জার্মান ডিজাইনার বারবারাকে বিয়ে করেন। এর আগে বেশ কয়েকজনের সঙ্গে গোপনে প্রেম করেছেন তিনি। সেগুলো গণমাধ্যমের আলোচনাতেও এসেছে। মাঝে মাঝে সেসব নিয়ে তোলপাড়ও হয়েছে বটে। উল্লেখ্য, বরিস ২০০৯ সালে লিলিকে বিয়ে করেছিলেন। এর মধ্যে তাদের সংসারে একজন মেয়ে সন্তানের আগমন ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App