×

খেলা

টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৭, ০১:৪০ পিএম

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হয়েছে স্বাগতিক ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটানস। টসে জিতে ইতিমধ্যেই মাহমুদ উল্লাহ রিয়াদের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দুই দলই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। মাহমুদ উল্লাহ এবং সাকিব দুজনই দেখিয়ে যাচ্ছেন নেতৃত্বের ম্যাজিক। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। একই সংখ্যক ম্যাচ খেলে একই সংখ্যক জয় পাওয়া খুলনা রানরেটে পিছিয়ে থাকায় চার নম্বরে অবস্থান করছে। ঢাকা ডায়নামাইটস সাকিব আল হাসান (অধিনায়ক), এভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ, নাদিফ চৌধুরী খুলনা টাইটানস মাহমুদ উল্লাহ (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, নাজমুল হোসেন শান্ত, মাইকেল লিঙ্গার, রাইলি রুশো, আরিফুল হক, কার্লোস ব্রাফেট, জোফ্রা আর্চার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App