×

খেলা

দুটি ইনজুরি নিয়ে মাশরাফি’র চমৎকার পারফর্মেন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ পিএম

দুটি ইনজুরি নিয়ে মাশরাফি’র চমৎকার পারফর্মেন্স
দুটি ইনজুরি নিয়ে মাশরাফি’র চমৎকার পারফর্মেন্স
দুটি ইনজুরি নিয়ে মাশরাফি’র চমৎকার পারফর্মেন্স

শরীরে দুটি ইনজুরি নিয়েও চমৎকার পারফর্মেন্স দেখিয়েছে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে মাশরাফিনিময়ে প্রতিপক্ষকে মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। যার ফলে ঘুরে গেছে পুরো খেলার মোড়। এছাড়া, তার করা ৬০টি বলের মধ্যে ৪১টিই ছিল ডট বল!

মাশরাফির শরীরে এখনো রয়েছে এশিয়া কাপ থেকে বয়ে আনা কুঁচকির ইনজুরি। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এছাড়া, এশিয়া কাপেও আঙুলের ইনজুরি নিয়ে গিয়েছিলেন ম্যাশ। টুর্নামেন্ট চলার সময়ই কুঁচকির ইনজুরিতে পরেন তিনি। সেটি নিয়েই বোলিং করেছেন আর নেতৃত্ব ও দিয়েছেন ফাইনাল পর্যন্ত।

অন্যদিকে, গত অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজেও এই ইনজুরিতে ভূগেছেন তিনি। জিম্বাবুয়ে তার নেতৃত্বে হোয়াইট ওয়াশ হলেও নিজের বোলিংয়ে ছিল না তেমন জোর। এরপর ইনজুরির কারণে নিয়েছেন লম্বা বিশ্রাম। কিন্তুন কুঁচকির সেই ইনজুরি পুরো ঠিক হয়নি এখনও। তার উপর সিরিজের আগে অনুশীলনের সময় টান লেগেছে হ্যামস্ট্রিংয়ে। সেই দুই ইনজুরি নিয়েই গতকাল ওয়েস্ট ইন্ডিজ সিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন টাইগার ক্যাপ্টেন ম্যাশ।

ইনজুরি জিম্বাবুয়ে সিরিজে যেটা ছিল, সেটি আসলে এখনও ক্যারি করছি। ৩ উইকেট পেয়েছি বলেই যে সেরা অবস্থায় আছি, এমন নয়। সঙ্গে আরও একটি ইনজুরি যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের। আগে যেটা ছিল না। শারীরিকভাবে যে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে ভালো অবস্থায় আছি, এমন নয়।' ইনজুরির বিষয়ে এমনটাই বলছিলেন মাশরাফি বিন মুর্তজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App