×

খেলা

কুস্তি প্রতিযোগিতা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৪:০৯ পিএম

কুস্তি প্রতিযোগিতা শুরু
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়ালটন ৩৪তম জাতীয় সিনিয়র পুরুষ ও অষ্টম সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রæপের সিনিয়র অপারেটিভ ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ অন্য কর্মকর্তারা। এবারের এ জাতীয় কুস্তি প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল হতে পুরুষ ও মহিলা সর্বমোট ২০টি ওজন শ্রেণিতে ২০০ জন কুস্তিগির অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে বিভিন্ন ওজন শ্রেণির খেলা সেমিফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৩টা হতে মিডিয়া পার্টনার এটিএন বাংলাতে প্রতিযোগিতার বিভিন্ন ওজন শ্রেণির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App