×

খেলা

হাসান আলীর জোড়া আঘাতে ঢাকা ডায়নামাইটস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০১:৩৪ পিএম

একদিন বিরতির পর আজ সোমবার থেকে আবারো শুরু হয়েছে বিপিএলের পঞ্চম আসরের ঢাকা পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে হট ফেভারিট দল ঢাকা ডায়নামাইটস। শুরু থেকেই ব্যাটিং করেন দুই ওপেনার এভিন লুইস এবং সুনিল নারাইন। কিন্তু শুরুতেই ঘটল বিপত্তি। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছেন ওপেনার এভিন লুইস। আজ আর পারলেন না। পাকিস্তানি বোলার হাসান আলীর বলে ১টি ছক্কাসহ ৭ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। ১২ রানে প্রথম উইকেট হারাল ঢাকা। মেহেদী মারুফ উইকেটে এসেই কোনো রান না করে দ্বিতীয় শিকারে পরিণত হন হাসানের। ২ উইকেট হারিয়ে এখন মহাবিপদে ঢাকা। পয়েন্ট তালিকায় ঢাকার অবস্থান এখন সবাইকে ছাড়িয়ে ১ নম্বরে। গত ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আগামীকাল মঙ্গলবার দুটি ম্যাচের পর চট্টগ্রাম যাবে বিপিএলের পঞ্চম আসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App