×

খেলা

রোনালদো-বেনজেমার জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১১:২২ এএম

গোল যেন অধরা হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ শিবিরের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার কাছে। তবে গতকাল প্রতিপক্ষের মাঠে দুইটি করে গোল করেছেন রোনালদো ও বেনজেমা। দলের সেরা তারকাদের জ্বলে ওঠার দিন চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন রিয়াল। দীর্ঘদিন পর গোল পেয়ে যেন একপ্রকার সমালোচনার জবাব দিলেন রোনালদো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও নাচো ফার্নান্দেজ। দলের সেরা তারকাদের গোল পাওয়ার দিন ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদও। আগের চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল। তবে সাইপ্রাসে খেলতে গিয়ে এই দলটির বিপক্ষে এবার দাপুটে জয় পেল জিনেদিন জিদানের দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App