×

খেলা

সানিয়া-শোয়েবের দিনকাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১২:০৩ পিএম

খুব বেশিদিন আগের কথা নয়। ভারতীয় মিডিয়াই ধ্বনি তুলেছিল। ফলাও করে রিপোর্ট প্রকাশ করেছিল, সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। চলতি বছরের শুরুর দিকে সানিয়ার বোন বিয়ে করেছেন। সেই বিয়েতে সানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন শোয়েবও। শোয়েব-সানিয়া একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। তবুও প্রচারমাধ্যমে দু’জনের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে। সানিয়া অবশ্য সেই সব রিপোর্ট পড়ার পরে একটি শব্দও খরচ করেননি। অপেক্ষায় ছিলেন তিনি। ঠিক যেমন কোর্টে লুজ বলের অপেক্ষায় থাকেন ‘হায়দরাবাদের কন্যা’। লুজ বল পেলেই বাউন্ডারি হাঁকান তিনি। সেই শটের জবাব থাকে না বিপক্ষের কাছে। বোধহয় করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ এর অপেক্ষায় বোধহয় ছিলেন ভারতের টেনিস রানি। সেই শো’তে প্রসঙ্গটা উঠতেই মেরে বসলেন জোরালো ভলি। সেই ভলি ফেরানোর ক্ষমতা নেই নিন্দুকদের। অতিথি হিসেবে সানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান। সেখানেই সানিয়া নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমি খুব সুখী। বলা ভাল, আমরা সুখী দম্পতি। আমাদের মধ্যে দেখা খুবই কম হয়। বেশিরভাগ সময় আমরা একে অপরের থেকে দূরে দূরে থাকি। এই কারণেই আমরা সুখী।’ সানিয়া যা বলেছেন, তা একেবারে খাঁটি। বছরের বেশিরভাগ সময়ে বিদেশে থাকতে হয় সানিয়াকে। আজ এই প্রতিযোগিতায় তো কাল অন্য প্রতিযোগিতায় নামতে হয়। ঘরে থাকার সময় হয় না তার। সানিয়ার সঙ্গে ট্যুরে যান না শোয়েব মালিকও। নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতে হয় পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ককে। ফলে খুব অল্পই দেখা হয় মিয়াঁর সঙ্গে। এতে জমে প্রেম। সেই প্রেমই টিকিয়ে রেখেছে সানিয়া ও শোয়েবকে। কাছাকাছি না থাকলেও সুখী দাম্পত্যের এটাই যে আসল কারণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App