×

খেলা

টাইগারদের প্রথম ইনিংস ২১১ রানেই শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১১:১৮ এএম

টাইগারদের প্রথম ইনিংস ২১১ রানেই শেষ
বেশিদূর যেতে পারল না বাংলাদেশ। ২১১ রানেই শেষ হলো টাইগারদের প্রথম ইনিংস। ওয়েলিংটন টেস্টের প্রথম দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিন মাঠে খেলা গড়িয়েছে। রবিবার সকালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শেষ হয় টাইগারদের ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদরা সবমিলিয়ে ব্যাট করতে পেরেছে ৬১ ওভার। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করা তামিম ইকবাল আজও হাফ সেঞ্চুরি করেছেন। ৭৪ রান করে আউট হন তিনি। টেস্টে তামিমের এটি ২৭তম হাফ সেঞ্চুরি। তামিমই দলের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন লিটন দাস। সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ২৭ রান। নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার নিয়েছেন ৪টি উইকেট। আরেক পেসার ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও ম্যাট হেনরি। তিন ম্যাচ টেস্ট সিরিজে এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম। আর পেসার খালেদ আহমেদের জায়গায় একাদশে ঢুকেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। ওপেনিং জুটি থেকে আসে ৭৫ রান। দলীয় ৭৫ রানে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ১১৯ রানে ফিরে যান মুমিনুল হক। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ২১১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

এমপি মাসুদ মাদক কারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App