×

খেলা

ধর্ষণের দায়ে রবিনহোর নয় বছর কারাদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১০:৫৩ এএম

ধর্ষণের দায়ে নয় বছর কারাদন্ড ভোগ করতে হচ্ছে ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে। তার বিরুদ্ধে ২০১৩ সালে মিলানে এক নারীকে ধর্ষণের অভিযোগে রয়েছে। তবে আদালতের রায়ের পর আপিল করার সুযোগ পাবেন রবিনহো। আপিলের পর সাজা মওকুফ না হলে জারী হবে গ্রেফতারি পরোয়ানা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের দিকে মিলানের নাইটক্লাবে ২২ বছর বয়সী আলবেনিয়ান নারী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণে জড়িতদের মধ্যে ব্রাজিল ফুটবলার রবিনহোসহ মোট ছয় ব্রাজিলিয়ানের জড়িত থাকার প্রমাণ পায় দেশটির আদালত। এর আগেও এমন ঘটনার শিরোনাম হয়েছেন রবিনহো। ২০০৯ সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি মিলেছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। বর্তমানে ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনিয়েরোর হয়ে খেলছেন রবিনহো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App