×

খেলা

লিলির কাছে বড় ব্যবধানে হারল পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:১৮ পিএম

লিলির কাছে বড় ব্যবধানে হারল পিএসজি
লিগ ওয়ানের শিরোপা জেতা সাধারণ ব্যাপার হয়ে গেছে পিএসজির কাছে। রবিবারের ম্যাচে লিলির বিপক্ষে জিতলেই শিরোপা তাদের হাতে উঠে যেত। কিন্তু পিএসজি লিলির বিপক্ষে হেরেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। লিগ ওয়ান চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হতে যাওয়া এমবাপ্পে-কাভানিদের কাঁদিয়ে ছেড়েছে লিলি। পিএসজি এই হারে অবশ্য লেফটব্যাক হুয়ান বার্নাতের বড় দায় আছে। ম্যাচের ৩৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপরই লিলি গোল উৎসব শুরু করে। টমাস টাখেলের দল নিকোলাস পেপে, জোনাথান বাম্বা, গ্যাব্রিয়েল মাগালহাস ও হোসে ফন্তের গোলে বড় লিড পায়। একটি গোল আত্মঘামী থেকে পায় তারা। পিএসজি সেই ২০০০ সালে সর্বশেষ ৫-১ গোলের ব্যবধানে হেরেছে। ২০১০ সালে একবার অবশ্য চার গোলের ব্যবধানে হেরেছিল প্যারিসের দলটি। লিলিও এতো বড় জয়ের স্বাদ প্রায় ভুলতেই বসেছিল। ১৯৫২ সালের পর তারা লিগ ওয়ানে এতো বড় জয় পেল পিএসজির বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App