×

খেলা

অস্ট্রেলিয়ার ১০ উইকেটের দাপুটে জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১১:০৯ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৩/১৪ অ্যাশেজ সিরিজে ধবলধোলাই (৫-০) হয়েছিল ইংল্যান্ড। সফরকারীদের এবারের শুরুটাও হলো দুঃস্বপ্নের মতো। ব্রিসবেন টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা। স্কোর: ইংল্যান্ড ৩০২ ও ১৯৫ অস্ট্রেলিয়া: ৩২৮ ও ১৭৩/০ (৫০ ওভার, টার্গেট ১৭০) ২০০৭ সালের পর প্রথম এবং গ্যাবায় (ভেন্যু) দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। ১৯৯০ সালে ১৫৭ রানের লক্ষ্যটা কোনো উইকেট না হারিয়ে টপকে গিয়েছিল তারা। জয় থেকে মাত্র ৫৬ রান দূরে থেকে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার ও টেস্ট অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট। ১৬ ওভার ব্যাট করে অনায়াসেই ১৭০ রানের জয়ের টার্গেটে পৌঁছে যান দু’জন। ওয়ার্নার ৮৭ ও ব্যাক্রফট ৮২ রানে অপরাজিত থাকেন। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩০২ রানের জবাবে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের ১৪১ রানে অপরাজিত ইনিংসে ভর করে ৩২৮ রান তোলে স্বাগতিকরা। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স-লায়নদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট জো রুটের দল। স্মিথদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০। অ্যাডিলেড ওভালে আগামী ২ ডিসেম্বর (শনিবার) থেকে দ্বিতীয় টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App