×

খেলা

জরিমানা গুনতে হচ্ছে তামিম ইকবাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০৪:৫২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্লো-ওভার রেটের কারণে এবার জরিমানা গুনতে হচ্ছে তামিম ইকবাল ও তার সতির্থদের। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলেছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি ১২ রানে জিতে নেয় কুমিল্লা। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ২০ ওভারের কোটা শেষ করতে পারেনি কুমিল্লা। ২ ওভার বাকী ছিল। তাই জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক তামিম ইকবালকে, একই সঙ্গে তার সতির্থদের। . বিসিবির প্লেয়ার্স ও প্লেয়ার সাপোর্ট পারসনদের জন্য কোড অফ কন্ডাক্টের ২.৫.১ এর ধারা অনুযায়ি স্লো-ওভার রেটের ক্ষেত্রে ওভার প্রতি খেলোয়াড়দের জন্য ১০ শতাংশ জরিমানার বিধান। দলের অধিনায়কের জন্য তা দ্বিগুন। সেই অনুযায়ি এম্যাচে তামিম ইকবালকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে তার সতির্থদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ শেষে তামিম ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে অভিযোগের দায় শিকার করে নেন। তাই শুনানির প্রয়োজন পড়েনি। এম্যাচেই রান আউট হয়ে ফিরে যাওয়ার সময় কেভিন কুপারকে ফিরিয়ে এনে দারুণ স্পোর্টিং দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তামিম। রান নিতে গিয়ে সঙ্গী ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোর সঙ্গে ধাক্কা লাগে কুপারের। ফলে রান আউট হয়ে যান কুপার। কিন্তু কুপার প্যাভিলিয়ানে ফিরার পথ ধরলে তাকে ফিরিয়ে আনেন তামিম। এদিকে স্লো-ওভার রেটের কারণে এবারের আসরে এর আগে জরিমানা গুনেছেন মাশরাফি বিন মুর্তজা ও তার দল রংপুর রাইডার্স। নাসির হোসেন ও তার দল সিলেট সিক্সার্সকেও একই অপরাধের জন্য শস্তি পেতে হয়েছে। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের জন্য এবারের আসরেই শাস্তি পেয়েছিলেন কুমিল্লার তামিম ও লিটন দাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সমুদ্রতীরে নতুন বাড়ি প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App