×

খেলা

কোচের প্রশংসায় সিক্ত মেসি ও ইনিয়েস্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ১২:০৯ পিএম

ফ্রাঙ্ক রাইকার্ডের হাত ধরে বার্সেলোনার সিনিয়র টিমে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। কাতালান ক্লাবটিতে ফিরে সাবেক শিষ্যকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন এই অভিজ্ঞ ডাচ কোচ। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত বার্সার কোচের দায়িত্বে ছিলেন ৫৫ বছর বয়সী রাইকার্ড। তার সময়টাতে নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতে স্প্যানিশ জায়ান্টরা। রাইকার্ড দায়িত্ব নেওয়ার পরের বছর পেশাদার ফুটবলে পা রাখেন সে সময়ের বিস্ময়বালক মেসি। সম্প্রতি ন্যু ক্যাম্পে গিয়ে সাবেক শিষ্যদের সঙ্গে মিলিত হন রাইকার্ড। ট্রেনিং সেশন দেখার পাশাপাশি আট বছরের ছেলেকে নিয়ে ম্যাচ উপভোগ করেন তিনি। সবার প্রশংসা ঝরেছে রাইকার্ডের কণ্ঠে। আলাদা করে বলেছেন মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার কথা। মেসিকে তো ‘ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন’। তার কথায়, ‘এখন আমি একটি পরিপূর্ণ পরিবার এবং বার্সেলোনার আরেকটি ম্যাচ দেখতে পেরে আমি খুশি। আমার আট বছরের ছেলের স্বপ্ন ছিল ন্যু ক্যাম্পে বসে সরাসরি ম্যাচ দেখা।’ ‘মেসি প্রত্যেকের কাছে ঈশ্বর এবং ইনিয়েস্তাকেও যথেষ্ট সম্মান দিতে হবে। আমি দূর থেকে সবাইকে দেখেছি, তাদের অসাধারণ ক্যারিয়ার।’-যোগ করেন রাইকার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App