×

খেলা

ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন মঈন আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ০৪:১৯ পিএম

ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন মঈন আলী
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বুধবার লর্ডসে গড়াচ্ছে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। কিন্তু প্রথম টেস্টের বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা হারিয়েছেন মঈন। ওই টেস্টের দুই ইনিংসে বল হাতে ১৭২ রান খরচ করে নিয়েছিলেন ৩ উইকেট আর ব্যাট হাতে করেছিলেন ০ ও ৪ রান। এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বেও দল থেকে বাদ পড়েছিলেন তিনি। প্রথম ম্যাচে ২৫১ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। টার্নিং পিচেও অজি ব্যাটসম্যানদের ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত মঈনের কপাল পুড়েছে। তার বদলে সুযোগ পেয়েছেন সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। অ্যাশেজের আগে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে তার নিয়ন্ত্রিত বোলিং নির্বাচকদের নজর কেড়েছে। গত ৫ বছরে ৬০টি টেস্ট খেলে ১৮১ উইকেট (এর মধ্যে পাঁচবার ৫ উইকেট) এবং ব্যাট হাতে ২ হাজার ৭৮২ রান (পাঁচ সেঞ্চুরিসহ) করেছেন তিনি। তবে ব্যাটিংয়ে ২৮.৯৭, বোলিংয়ে ৩৬.৫৯ গড়- ইঙ্গিত করছে একজন অসাধারণ স্পিন-অলরাউন্ডার যিনি ফর্মের ধারাবাহিকতা রক্ষার জন্য লড়াই করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App