×

খেলা

উইকেট শিকারের সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তাইজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ এএম

উইকেট শিকারের সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তাইজুল
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে এখন ব্যাটিং করছে সফরকারী আফগানিস্তান। আফগান ইনিংসের শুরুতেই আঘাত এনেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার ইনসানউল্লাহ জানাতকে বোল্ড করেন তিনি। এরমধ্যে দিয়ে তাইজুল স্পর্শ করলেন শততম উইকেটের মাইলফলক। তৃতীয় টাইগার বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। পাশাপাশি গড়লেন বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড। এর আগে সকালে টস হারেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর টস জেতা আফগান দলপতি রশিদ খান নেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এই ম্যাচেই ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নামার রেকর্ড গড়লেন তিনি। বাংলাদেশ খেলতে নেমেছে চার স্প্যাশাল স্পিনার নিয়ে। টাইগার স্পিন আক্রমণে আছেন সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈম হাসান। দলে নেই স্প্যাশাল কোন পেসার। আফগানদের সংগ্রহ এখন ১ উইকেটে ২৫ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App