×

খেলা

ঝড়ের গতিতে ভুটানকে হারালো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২১ পিএম

ঝড়ের গতিতে ভুটানকে হারালো বাংলাদেশ

এস এ গেমস ক্রিকেটে পুরুষ ইভেন্টে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ভুটানের দেয়া ৭০ রানের টার্গেটে ৬ ওভার ৫ বল খেলেই টপকে যায় টাইগাররা। সবমিলিয়ে বাংলাদেশ করে ৭৪ রান।

এই ৭০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে আবার হাফসেঞ্চুরিও পূর্ণ করেন ওপেনার সৌম্য সরকার। ঠিক ৫০ রান করতে সৌম্য খেলেন ২৮টি বল। পুরস্কার স্বরূপ ম্যাচসেরার পুরস্কারও যায় তার ঝুলিতে। অন্যদিকে মোহাম্মদ নাইম ১৩ বলে করেন ১৬ রান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভুটান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান করে তারা। ভুটানের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন তেনজিন উয়াংচুক জুনিয়র। আর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন জিগমে দর্জি। এ দুজন ছাড়া দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি আর কোন ব্যাটসম্যান।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন মানিক খান। আর একটি করে উইকেট তুলে নেন মেহেদী হাসান, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদিন ও সৌম্য সরকার। আগামীকাল স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App