×

খেলা

ফিরতে মরিয়া আশরাফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১২:২২ পিএম

ফিরতে মরিয়া আশরাফুল

ক্রিকেটার আশরাফুল।

ব্যাট হাতে বাংলাদেশ ক্রিকেট দলে এক সময় দাপটেই খেলতেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ছিলেন ২০১৮ সালের আগস্ট পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এমনকি সদ্য সমাপ্ত বিপিএলেও সুযোগ পাননি এ ডানহাতি ব্যাটসম্যান। যাইহোক এতে আশা হারাননি আশরাফুল। বিপিএলে সুযোগ না পেয়ে তিনি নিজেকে তৈরি করেছেন দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য। এ ছাড়া বর্তমান বাংলাদেশ দলের অবস্থা বিবেচনায়, এখনো টেস্ট দলে সুযোগ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

৩১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় এর ক্রিকেটার ড্রাফট। গত আসরের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবারো দলে রেখেছে আশরাফুলকে। এবার তার সামনে সুযোগ আছে বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো খেলার। শেষ আসরে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৩.৮৩ গড়ে ৩২৩ রান করেছিলেন তিনি। তাই ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিসিএলেও দুর্দান্ত পারফর্ম করতে চান আশরাফুল। বর্তমান বাংলাদেশ দলের অবস্থা বিবেচনায়, এখনো টেস্ট দলে সুযোগ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তাই নিজের ফিটনেসের প্রতি বিশেষ নজর দিয়েছেন তিনি। গত প্রায় দুই মাস ধরে তিনি ভাত-রুটি খাওয়া বন্ধ করে দিয়েছেন। যাতে করে ফিটনেসে উন্নতি ঘটাতে পারেন। এমনকি তিনি বিসিএলের বিপ টেস্টে পেয়েছেন ১১.১১ নম্বর। যেখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে ১০.৫ নম্বর পেলেই চলত।

ফিটনেস ঠিক রাখার বিষয়ে আশরাফুল বলেছেন, আমি ৫০ দিন ভাত-রুটি বন্ধ করে দিয়েছিলাম। সবজি, মাছ, সালাদের ওপর চলেছি। এই ৫০ দিনের মধ্যে সাত-আট দিন অল্প ভাত খেয়েছি। আমার যে উচ্চতা (৫ ফুট ৩ ইঞ্চি), এটা একটা সুবিধা। ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেস একেবারে খারাপ ছিল না। মাঝে ফিটনেস নিয়ে কোনো কাজ করিনি, এ কারণে একটু মুটিয়ে গিয়েছিলাম।

গত নভেম্বরে বিপিএলের নিলামে কোনো দল পাননি মোহাম্মদ আশরাফুল। তাই হাত গুটিয়ে বসে না থেকে সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, বিপিএলে দল না পেয়ে ভাবলাম সময়টা টিভিতে টকশো না করে নিজেকে তৈরি করি। টেস্ট দলে আমাকে খেলতেই হবে। এখন বাংলাদেশ টেস্ট দলের যে অবস্থা, যদি ফিটনেস ঠিক রাখি, অসম্ভব নয়। আমার স্কিলে তো সমস্যা নেই। এখনো সেঞ্চুরি করতে পারি। সমস্যা ছিল ফিটনেসে। সেটাও ঠিক করে ফেলছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App