×

খেলা

জিম্বাবুয়ের আরো দুই ‍উইকেট পতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৭ পিএম

জিম্বাবুয়ের আরো দুই ‍উইকেট পতন

নাঈম হাসান। ছবি: সংগৃহীত।

দিনের দ্বিতীয় উইকেট পেলেন নাঈম হাসান। দলীয় ১১১ রানের মাথায় জিম্বাবুয়ের প্রিন্স মাসভুরাকে কট এন্ড বোল্ড করেন নাঈম। ১৫২ বল মোকাবেলায় ৬৪ রান করে সাজ ঘরে ফেরেন মাসভুরা। এর কয়েক মিনিট মধ্যে  আবারো উইকেট শিকার করেন নাঈম। ব্রেন্ডন টেইলরকে ১০ রানেই পাঠিয়ে দেন প্যাভিলনে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত  সফররতদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। ক্রিজে রয়েছেন ক্রেইগ আরভিন (৩০) এবং সিকান্দার রাজা (০)।

টসে জিতে ব্যাট করতে নেমে উইকেট কামড়ে ধরে থাকেন দুই ওপেনার। দেখাচ্ছিলেন কিভাবে টেস্ট খেলতে হয়। সেই সঙ্গে দিচ্ছিলেন ধৈর্য্যের চড়ম পরীক্ষাও। প্রথম চার ওভারে নেননি কোনো রানই। দেখেশুনে বেশ ভালই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু তাতে বাঁধ সাধেন আবু জায়েদ রাহি। নাইম হাসানের তালুবন্দি করে কেভিন কাসুজাকে ২ রানেই সাজ ঘরে ফেরান এই পেসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App