×

খেলা

ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে টাইগারদের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২১ পিএম

ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে টাইগারদের জয়

জিম্বাবুয়ের খেলোয়ারকে আউট করার পর বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

মিরপুরে সফররত জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে টিম টাইগার। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ৫৬০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। ১৫৬ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারর ৯ম এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক (১৩২)। অপরদিকে টেস্টে ফিরেই মুশফিকুর রহিম অপরাজিত করেন ২০৩ রান।

টাইগারদের ইনিংস ঘোষণার পর সোমবার শেষ বিকেলে খেলতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই , প্রিন্স মাসভাউরেকে (০) তুলে নেন নাঈম হাসান। পরের বলেই তিনে নামা ডোনাল্ড ট্রিপানো (০) লিটন দাসের গ্লাভসবন্দি হন। সফরকারীরা তৃতীয় দিন শেষ করে ৫ ওভারে ২ উইকেটে ৯ রান তুলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সফরকারীরা খেলতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৯ রানে পৌঁছে। সকালের শুরুতেই প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ওপেনার কেভিন কাসুজাকে (১০) ফেরত পাঠান তিনি। এর কিছুক্ষণ পর নিজের তৃতীয় শিকার ধরেন নাঈম। ফিরে যান বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১৭)। ৪৪ রানে ৪ উইকেট হারায় অতিথিরা। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিকান্দার রাজা এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। দলীয় ১০৪ রানে আরভিন (৪৩) রানে আউট হন। পরে কেউ আর পর করতে পারেননি অর্ধশত রানের ঘর।

বাংলাদেশের নাঈম হাসান ৫টি এবং তাইজুল ইসলাম ৪টি উইকেট তুলে নেন।  নাঈম ও তাইজুলের বোলিং ধারেই ১৪তম টেস্ট জয়টি সহজভাবে ঘরে তুলেছে  টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App