×

খেলা

তাজিকিস্তানে করোনা নেই, তাই ফুটবল লিগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:৩২ পিএম

তাজিকিস্তানে করোনা নেই, তাই ফুটবল লিগ

ফাইল ছবি

করোনা ভাইরাস মুক্ত তাজিকিস্তানে শুরু হতে যাচ্ছে ফুটবলের আসর। পৃথিবীর ২০০টিরও বেশি দেশে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তবে মধ্য এশিয়ান এবং চীনের কাছাকাছি দেশ হওয়া সত্ত্বেও তাজিকিস্তান এখন পর্যন্ত করোনামুক্ত দেশ।

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের কারণে যখন সমস্ত খেলাধুলা বন্ধ, তখন হাতেগোনা কয়েকটি দেশে ফুটবল লিগ চলমাান। বেলারুশ, নিকারাগুয়া, বুরুন্ডি এবং তাজিকিস্তান তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছে। তাজিকিস্তানে এখন পর্যন্ত কোনো করোনাভাইরামে আক্রান্ত রোগী ধরা পড়েনি। আর এ কারণে দেশটির মানুষদের মধ্যে কোনো ভয়ও নেই। সুতরাং, স্থলবেষ্টিত মধ্য এশিয়ার দেশটিতে ফুটবলের নতুন মৌসুম শুরু করা হচ্ছে এই সপ্তাহ থেকে। করোনার কারণে সারা বিশ্বের সমস্ত খেলাধুলা যখন বন্ধ ঘোষণা করা হয়েছে, তখন তাজিকিস্তান লিগ সঠিক সময়েই শুরুর করা হচ্ছে।

মধ্য এশিয়ান দেশটি কিন্তু খুব বড় নয়, জনসংখ্যাও খুব কম, মাত্র ৯০ লাখ। দেশটিতে এখনও করোনার ছোঁয়া লাগেনি। সারা বিশ্ব যখন করোনাভাইরাসের কারণে কাঁপছে, তখন তাজিকিস্তানজুড়ে নেই কোনো করোনাভীতি।

তবে করোনাভয় না থাকলেও ৪ এপ্রিল গত আসরের লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলল এবং রানারআপ খুজান্দের মধ্যে সুপার কাপের লড়াইটি অনুষ্ঠিত হয় দেশটির রাজধানী দুসানবের ক্লোজডোর স্টেডিয়ামে। ইস্তিকলোল কোচ ভিতালি লেভেশেঙ্কো বলেন, ‘আপনি দেখুন, করোনাভাইরাসের কারণে পৃথিবীর প্রতিটি চ্যাম্পিয়নশিপ, লিগ স্থগিত রাখা হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমাদের দেশে এখনও করোনাভাইরাস ধরা পড়েনি। এ কারণে আমরা নতুন ফুটবল মৌসুম শুরু করতে পারছি।’

তবুও দেশটিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরামর্শ দিয়েছে, তারা যেন জনসমাগমপূর্ণ জায়গা এড়িয়ে চলে। যেন করোনা ছড়িয়ে পড়তে না পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App