×

খেলা

হারলেন সেরেনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৬ পিএম

প্রত্যাবর্তনটা সুখকর হল না সেরেনা উইলিয়ামসের। কন্যা সন্তানের মা হওয়ার পর কোর্টে ফিরেই হারের স্বাদ পেলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি। মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে ওস্তাপেঙ্কোর বিপক্ষে ৩-১ সেটে হেরে যান সাবেক এই শীর্ষ তারকা। গত মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেই ঘোষণা দেন অন্তঃসত্ত্বার কথা। অবশেষে সেপ্টেম্বরের প্রথম দিনেই প্রথম কন্যা সন্তানের মা হন সেরেনা উইলিয়ামস। তার চার মাস পূর্ণ হওয়ার আগেই আবারও কোর্টে ফিরলেন। প্রত্যাবর্তনের ম্যাচে শুরুটা দুর্দান্ত ছিল সেরেনার। ৬-২ ব্যবধানে প্রথম সেটটি নিজের করে নেয় এই তারকা। তবে দ্বিতীয় সেটে ৩-৬ ও তৃতীয় সেটে ট্রাইবেকারে ১০-৫ গেমে হেরে যান যুক্তরাষ্ট্রের এই তারকা। এদিকে আবু ধাবিতে ম্যাচ শুরুর আগে সেপ্টেম্বরে পৃথিবীর মুখ দেখা কন্যা সন্তানকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন সেরেনা। প্রত্যাবর্তন ম্যাচে হেরে গেলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App