×

খেলা

রাতে লাইভে আসছেন মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৫:০৪ পিএম

রাতে লাইভে আসছেন মুশফিক

মুশফিকুর রহিম

ফেসবুক লাইভে মঙ্গলবার (২৬ মে) রাতে আসছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকুরের। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষে এদিনই ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে ফেসবুক লাইভে আসবেন মুশফিক।

২৪ মে রাতে ফেসবুকে মুশফিক লিখেন যে, আলহামদুলিল্লাহ্! খুবই সৌভাগ্যশালী এক রমজান কাটালাম আমরা। আপনারা যেমনটা জানে, ২৬ মে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে, যা সবাই পছন্দ করবেন আমি নিশ্চিত।

তিনি আরো লিখেন, ‘বাংলাদেশ সময় রাত ১০টায় আমার ফেসবুক পেজের লাইভে চোখ রাখুন এবং সারপ্রাইজ জানতে পাবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন এবং আমাদের ক্ষমা করুন।’

উল্লেখ্য, নিজের ক্যারিয়ারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতি বছরের একটি করে সেরা অর্জনের কথা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত ১৪ বছরে জানা গেছে ১৪ দিনের কথা। আজ রাতে হয়তো ১৫ তম ববর্ষপূর্তিতে বিশেষ কোন ঘোষণা দিতে চলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App