×

খেলা

টেস্টের জার্সিতে দেখা যাবে বড় বিজ্ঞাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ০৭:০৯ পিএম

টেস্টের জার্সিতে দেখা যাবে বড় বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিভিন্ন দলগুলোর জার্সির সামনের অংশে দেখা যায় বড় বিজ্ঞাপন। কিন্তু টেস্ট ম্যাচে তা ব্যতিক্রম। কারণ টেস্ট ম্যাচের জার্সির সামনের অংশে এই বড় বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা আছে। তবে ১২ মাস বা ১ বছরের জন্য এই নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। টেস্ট খেলুড়ে দেশগুলো চাইলে এখন টেস্ট ম্যাচগুলোতেও তাদের জার্সিতে বড় করে স্পন্সরের বিজ্ঞাপন লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আইসিসি।

তবে বুকের উপরিভাগে বসানো এই বিজ্ঞাপনটির মাপ হতে হবে সর্বোচ্চ ৩২ স্কয়ার ইঞ্চি। আইসিসি গতকাল মঙ্গলবার অস্থায়ীভাবে বেশ কিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দেয়। আর সেখানেই তারা জানায় যে এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলো চাইলে বুকের উপরিভাগে বড় বিজ্ঞাপন ব্যবহার করতে পারবে।

এদিকে গত বছর প্রথমবারের মতো নম্বর সম্বলিত জার্সি ব্যবহারের সুযোগ দেয় আইসিসি। আর এরপর টেস্ট খেলুড়ে ১২টি দলই তাদের জার্সির পেছনে নাম্বার সংযোজন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App