×

খেলা

মাদ্রিদে বাড়ি ঠিক করে রেখেছেন নেইমারের বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ১২:৪২ পিএম

মাদ্রিদে বাড়ি ঠিক করে রেখেছেন নেইমারের বাবা
এবার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে আবারও নেইমারকে দলে টানতে উঠে পড়ে লেগেছে পেরেজ। কদিন আগে রোনালদোর ব্যালন ডি’অর জয়ের রাতেও নেইমারকে রীতিমতো ‘লোভ’ দেখিয়েছেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে মাদ্রিদে বাড়ি খুঁজছেন নেইমার। স্প্যানিশ টিভি এল চিরিঙ্গুইতোর সাংবাদিক বোর্হা মাজ্জারো এমনটাই দাবি করেছেন। এই টিভি সাংবাদিকের ভাষ্যমতে, ‘আগামী জুনে দলবদল হওয়ার প্রস্তুতি হিসেবে নেইমারের বাবা মাদ্রিদে একটি বাড়ি ঠিক করে রেখেছেন।’ তার এই দাবির সমর্থনে খবর প্রকাশ করেছে ইংলিশ পত্রিকা এক্সপ্রেস ডট ইউও। স্পেনের একাধিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শীতকালীন দলবদলে নেইমারকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এরপরই স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মাদ্রিদে বাড়ি খুঁজছেন নেইমার। এখন দেখা যাক দুইয়ে দুইয়ে গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় কি না? উল্লেখ্য, গ্রীষ্মকালীন দলবদলের সময় রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App