×

খেলা

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নেহরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০১:২৬ পিএম

অবশেষে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভারতীয় পেসার আশিস নেহরা। ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ভারতীয় বাঁহাতি পেসার ইতি টানবেন ক্রিকেট ক্যারিয়ারের। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, আইপিএলসহ সব ধরনের ঘরোয়া ক্রিকেটও ছাড়ছেন নেহরা। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন নেহরা। তবে আলো ছড়ান ওয়ানডেতে ২০০১ সালে অভিষেকের পর থেকে। ২০০৩ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। এরপরই বাধা হয়ে দারায় চোট। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত খেলতে পারেননি একটি আন্তর্জাতিক ম্যাচও। ২০১১ বিশ্বকাপে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তোলেন। তবে সেমি-ফাইনালে আঙুল ভেঙে ফেলায় অবশ্য খেলতে পারেননি ফাইনালে। ২০১১ বিশ্বকাপের সেমি-ফাইনালই নেহরার শেষ ওয়ানডে। অবশ্য আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ৫ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে। এরপর নিয়মিত হলেও এবার বিদায় ক্রিকেটকে বিদায় বলছে ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App