×

খেলা

কোহলি বন্দনায় ডি ভিলিয়ার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৪:০২ পিএম

কোহলি বন্দনায় ডি ভিলিয়ার্স

বিরাট কোহলির সঙ্গে হাস্যোজ্জ্বল ডি ভিলিয়ার্স

ভারতের দাপুটে ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার ব্যাটিং নৈপূণ্য দেখে মুগ্ধ হয়নি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বেশ প্রশংসা করেছেন কোহলির। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আইপিএল ক্যারিয়ার ও বিরাট কোহলি সম্পর্কে কথা বলেছেন প্রোটিয়া দলের সাবেক এ অধিনায়ক।

আইপিএলে ২০১১ সাল থেকে ভারতের দলপতি কোহলির সঙ্গে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলছেন ডি ভিলিয়ার্স। একসঙ্গে খেলার সুবাদে একে অপরের ব্যাটিংয়ের খুঁটিনাটি সম্পর্কেও ভালো ধারণা রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এ দুজন। তবে ডি ভিলিয়ার্সের মতে, তার চেয়ে কোহলি আরও বেশি ভরসা করার মতো ব্যাটসম্যান।

এ বিষয়ে ক্রিকবাজকে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমরা ভিন্নভাবে বোলারদের আক্রমণ করি। আমি ব্যক্তিগতভাবে শুরু থেকেই মেরে খেলতে পছন্দ করি, বোলারকে নিজের দুর্বলতা বুঝতে দেই না। আমি চাই, বোলাররা যেন শুরুতেই বুঝে নেয় যে আমি ৫ ওভার উইকেটে থাকলে তারা বিপদে পড়বে। তবে কোহলি এদিক দিয়ে আমার চেয়ে ভালো। বেশি ভরসা করার মতো ব্যাটসম্যান। যে কিনা ১৫ ওভার ব্যাটিং করতে চায়। অন্যদিকে আমি দ্রুত ম্যাচের চিত্র বদলে দেয়ার ক্ষেত্রে ভালো। তাই আমরা দুজন একসঙ্গে দারুণ একটা জুটি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App