×

খেলা

হারের পর বরখাস্ত হচ্ছেন বার্সার কোচ সেতিয়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৪:৪৯ পিএম

হারের পর বরখাস্ত হচ্ছেন বার্সার কোচ সেতিয়েন

কিকে সেতিয়েন।

বার্সেলোনা ৮ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমে বলা হয়েছে। ম্যাচ শেষের পরে সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন বার্সায় তাঁর অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। এখন আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি।

এদিকে বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পরে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, এমন খবর স্প্যানিশ গণমাধ্যমে জানালেও বার্সার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

২০২০ সালের ১৪ জানুয়ারি এর্নেস্টো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি।

বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তোমিউ জানিয়েছেন, ক্লাব ম্যানেজমেন্ট ইতোমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে। আজকের দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।

সেতিয়েন বলেছেন, “এটা অত্যন্ত যন্ত্রণার হার।’’ তাঁর ভবিষ্যৎ নিয়ে উড়ে আসে প্রশ্ন। সেতিয়েন জবাবে বলেছেন, ‘‘আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।’’

বার্সার কাছে হারের পরে সাংবাদিক বৈঠকে আসেননি অধিনায়ক লিও মেসি। তাঁর জায়গায় সাংবাদিক বৈঠকে আসেন জেরার্ড পিকে। বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তা হলে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন

প্রসঙ্গত, লজ্জা আর অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিও মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনো দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন বার্সার সমর্থকরাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App