×

খেলা

মিসবাহর আচরণে বিরক্ত ইনজামাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০৪:৪৩ পিএম

মিসবাহর আচরণে বিরক্ত ইনজামাম

মিসবাহ উল হক ও ইনজামাম-উল-হক/ফাইল ছবি।

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় ড্রেসিংরুমে বসে মাথায় হাত দিয়ে পাকিস্তানের কোচ মিসবাহ উল হক যে আচারণ প্রকাশ করেছেন সেটিকে দলের জন্য ক্ষতিকর বলে মনে করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

ইনজামাম মনে করেন, কোচের এমন অভিব্যক্তি দলের ওপর চাপ তৈরি করে। খেলোয়াড়েরা ম্যাচ চলার সময়ই এসব দেখে প্রেরণা হারিয়ে ফেলেন। তাঁদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়, ‘ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে টেলিভিশন ক্যামেরা দেখাল মিসবাহ মাথায় হাত দিয়ে বসে আছে। সে হতাশ। ব্যাপারটা এমন যে খুব বাজে কিছু ঘটে গেছে। এসব অভিব্যক্তি কিন্তু খেলোয়াড়দের ভুল বার্তা দেয়। ম্যাচের মধ্যে যদি কোচ এমন অঙ্গভঙ্গি করতে থাকে, তাহলে খেলোয়াড়েরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। যদিও প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৫ রান তোলার পর হারটা যে এত সহজে হবে, সেটা হয়তো বুঝতে পারেনি পাকিস্তান দল। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো, টম ব্যান্টনের দুর্ধর্ষ শুরুর ওপর দাঁড়িয়ে ডেভিড মালান আর অধিনায়ক এউইন মরগান ইংল্যান্ডের জয়টাকে ত্বরান্বিত করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ নিয়ে কথা বলতে এসে সাবেক এ অধিনায়ক মিসবাহর এমন আচরণের সঙ্গে মিল খুঁজে পান সাবেক কোচ মিকি আর্থারের, মিকি আর্থারও ঠিক এমন আচরণ করত। আমি অনেক সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জেনেছি আর্থারের ওই সব আচরণ নিয়ে তাঁরা খুবই বিরক্ত ছিল। আমাকে বলেছিল আর্থারের ওই সব অভিব্যক্তির কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাঁরা।

স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার রবার্ট কি-ও মিসবাহ’র অভিব্যক্তি নিয়ে কথা বলেছেন। তিনিও এ আচরণের সঙ্গে আর্থারের আচরণের মিল খুঁজে পেয়েছেন, ‘মিসবাহকে খুব হতাশ মনে হচ্ছে। তাঁকে দেখে ঠিক আর্থারের মতো লাগছে। মিসবাহ যখন অধিনায়ক ছিলেন, তখন আর্থারও ড্রেসিং রুমে বসে ঠিক এমনই করত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App