×

খেলা

প্রথম টেস্ট হারায় রোহিতের উপর চটেছেন গাভাস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম

প্রথম টেস্ট হারায় রোহিতের উপর চটেছেন গাভাস্কার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পরাজিত হয়েছে ভারত। এর পরপরই বিশেষজ্ঞদের অনেকে আঙুল তুলেছেন দলের প্রস্তুতির ঘাটতি নিয়ে। দক্ষিণ আফিকায় প্রস্তুতি ম্যাচ না খেলায় এমন বিপর্যয় বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। এ জন্য তিনি ক্যাপ্টেন রোহিতের উপর চটেছেন।

অবশ্য ম্যাচ হারার পর নিজের মত একটি ব্যাখ্যাও দিয়েছেন এ কাপ্তান। তিনি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে বেশ অবহেলাই করেছেন। আর এ কারণেই ভারত প্রস্তুতি ম্যাচ খেলেনি বলে জানা গেছে।

আর এ নিয়ে গাভাস্কার বলেছেন, ‘আমি বুঝতে পারছি না রোহিত কেন এমন একটি কথা বলতে পারল। প্রস্তুতি ম্যাচে যারা খেলে তাদের বেশির ভাগই ওই দেশের এ দলের ক্রিকেটার, তারাও জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। এই ধরনের ম্যাচে তারা চেষ্টা করে নির্বাচকদের নজর কাড়ার। সুতরাং তাদেরকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই। সেটা রোহিত কেন বুঝছে না জানি না। এই সিদ্ধান্ত নিয়ে ও দলেরই ক্ষতি করছে।’

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পর ৩ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু দ্বিতীয় টেস্ট। এই টেস্ট জিতলে সিরিজ ড্র হবে ভারতের। না হলে আবারও দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ হেরে খালি হাতে ফিরতে হবে রোহিতদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App