×

খেলা

দুই বছর আগেই মিরপুর স্টেডিয়ামের চুক্তির মেয়াদ শেষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

দুই বছর আগেই মিরপুর স্টেডিয়ামের চুক্তির মেয়াদ শেষ!

বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সব ক্রীড়া স্থাপনার মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের অন্তর্ভুক্ত ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা; একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, যা জাতীয় ক্রীড়া পরিষদ এ্যাক্ট-১৯৭৪ দ্বারা প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ ক্রীড়া সংস্থা।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম ক্রিকেট বোর্ড মূলত লম্বা সময় ধরে এনএসসি’র বরাদ্দকৃত চুক্তির মাধ্যমে ব্যবহার করছে। যদিও এনএসসি ও বিসিবি দুই পক্ষের মধ্যে স্টেডিয়াম নিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে দুই বছরের বেশি সময়। ২ জুন ২০০৮ সালে এনএসসি ও বিসিবি’র মধ্যে শেরে বাংলা স্টেডিয়াম ব্যবহার নিয়ে চুক্তি সম্পাদিত হয়। 

ক্রিকেট বোর্ডের পক্ষে নিজামউদ্দিন চৌধুরি সুজন (বর্তমান সিইও-তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে তৎকালীন পরিচালক প্রশাসন এবিএম আব্দুল ফাতাহ স্বাক্ষর করেন। চুক্তিতে জাতীয় ক্রীড়া পরিষদের স্বাক্ষী হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান ও প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বিসিবি’র পক্ষে বিসিবি সভাপতির পিএস তৌহিদ মাহমুদ স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর ২০০৮ সাল হলেও চুক্তি কার্যকারিতা দেখানো হয়েছে ১৮ অক্টোবর ২০০৬ সাল থেকে ১৫ বছর। ফলে ২০২১ সালের অক্টোবরে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়। চুক্তি পত্রে দুই পক্ষের সমঝোতায় পুনরায় নবায়নের বিষয়টি উল্লেখ ছিল। দুই বছর পেরিয়ে গেলেও দুই পক্ষের কেউই নতুন চুক্তি সম্পাদনে কার্যত উদ্যোগ গ্রহণ করেনি। 

ক্রিকেট বোর্ডকে শুধু শেরে বাংলা স্টেডিয়াম ১৫ বছরের চুক্তিতে ব্যবহারের অনুমতি প্রদান করলেও অন্য পাঁচটি স্টেডিয়ামের (নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রাম শহীদ রুহুল আমিন স্টেডিয়াম (এখন জহুর আহমেদ চৌধুরী), খুলনা মতিউর রহমান (শেখ আবু নাসের), রাজশাহী শহীদ ক্যাপ্টেন, (বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম) বরাদ্দের ক্ষেত্রে কোনো সময়সীমা উল্লেখ করেনি এনএসসি। ২০০৬ সালের এক চিঠিতে এই পাচটি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে  কিছু নির্দেশনা দিয়ে সকল দায়িত্ব ও ব্যয়ভার ক্রিকেট বোর্ডের উপর অর্পণ করেছিল এনএসসি।

জাতীয় ক্রীড়া পরিষদ সর্বোচ্চ সংস্থা হিসেবে ফেডারেশনগুলোর তদারকির অধিকার রাখে। শেরে বাংলা স্টেডিয়াম নিয়ে চুক্তির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও এনএসসি’র পক্ষ থেকে বিসিবি’কে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়নি। অন্যদিকে বিসিবি বাংলাদেশের অন্যতম পেশাদার ক্রীড়া সংস্থা হলেও তারাও নতুন চুক্তি না করেই কার্যক্রম পরিচালনা করছে। যদিও দুই পক্ষ মৌখিকভাবে এই বিষয়ে আলোচনা করেছে। এখন অবশ্য দুই পক্ষই দ্রুত সময়ের মধ্যে পুনরায় আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App