×

খেলা

সেঞ্চুরি করে গাড়ি উপহার পেলেন বাবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪ পিএম

সেঞ্চুরি করে গাড়ি উপহার পেলেন বাবর

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে গতকাল সেঞ্চুরি করেছেন বাবর আজম। জন্মশহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৬৩ বলে ১১১ রানের ঝলমলে ইনিংসে ইসলামাবাদ ইউনাইটেডকে ৮ রানে হারিয়ে দেয় বাবরের দল পেশোয়ার জালমি। টি-টোয়েন্টিতে এটি তার ১১তম সেঞ্চুরি।

কাল ম্যাচ জেতানো ইনিংসটির পর দারুণ এক সুখবরও পেয়েছেন বাবর। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বিখ্যাত মরিস গ্যারেজ (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

প্রথম দুই ম্যাচ হেরে পিএসএল শুরু করা পেশোয়ার পরের তিন ম্যাচ জিতে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে বাবরের কারণেই। দলকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তেমনি ব্যাট হাতেও পারফর্ম করছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে বাবরই এখন পিএসএলের রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে। স্ট্রাইক রেট—১৫১.৩৮।

আরো পড়ুন: গুরবাজের ঝড়ে শেষরক্ষা আফগানিস্তানের

এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বাবরের হয়তো একটা পুরস্কার পাওনাই হয়ে দাঁড়িয়েছিল। পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি সেটার ঘোষণা দিতে গিয়ে চমকই দিয়েছেন। 

নিজের এক্স অ্যাকাউন্টে মরিস গ্যারেজের ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের একটি গাড়ির ছবি পোস্ট করেন তিনি। পোস্টে লিখেছেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। (পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। গাড়িটি পাকিস্তানে তৈরি।’

এমজি হলো যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে তাদের বিভিন্ন মডেলের গাড়ি পাকিস্তানেও তৈরি করা হচ্ছে। পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি বাবরকে ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের যে গাড়ি উপহার দিয়েছেন, সেটা পাকিস্তানেই তৈরি। এর দাম ৮০ লাখ ৯৯ হাজার পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ ৮২ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App