×

খেলা

সফল অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলতে পারবেন শামি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম

সফল অস্ত্রোপচার, বিশ্বকাপে কি খেলতে পারবেন শামি?

চোটের কারণে ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজে খেলতে পারছেন না মোহাম্মদ শামি। এমনকি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) মাঠে নামতে পারবেন না এই পেসার। গোড়ালির এই চোট সাড়াতে এবার অস্ত্রোপচার করিয়েছেন শামি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) লন্ডনে অস্ত্রোপচার হয়েছে শামির। সফল অস্ত্রোপচারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই পেসার। হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেন ৩৩ বছর বয়সী এই পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সেই পোস্টে দ্রুতই মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন শামি। যদিও ভারতের গণমাধ্যমের খবর সহসাই ফেরা হচ্ছে না শামির। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুনর্বাসন শেষ করে ফিরতে ফিরতে লম্বা সময় লাগবে তার। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।

শামি বলেন, 'মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।'

সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরতে পারেন শামি। ফলে বোঝাই যাচ্ছে এই পেসারকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হতে পারে ভারতকে। ভারতীয়দের হয়ে গত বিশ্বকাপে শামি ছিল অন্যতম সেরা পারফর্মার।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে শামি শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। ওডিআই বিশ্বকাপের ফাইনালে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর তাকে আর মাঠে দেখা যায়নি। চোটের কারণে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর এবং চলতি ইংল্যান্ড সিরিজেও তিনি খেলতে পারেননি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App