×

খেলা

৪২-এও ০.৬০ সেকেন্ডে ক্যাচ ধরলেন ধোনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

৪২-এও ০.৬০ সেকেন্ডে ক্যাচ ধরলেন ধোনি

এ বারই হয়তো শেষ বার চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে তাকে। অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। দরকার না পড়লে ব্যাট করতেও নামছেন না। তাতে কী! ফিটনেস যে এখনও কমেনি তা বুঝিয়ে দিচ্ছেন ধোনি। বয়স যে কেবলই একটি সংখ্যা তা বার বার প্রমাণ করেছেন তিনি। মঙ্গলবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরে আবার সেটা বোঝালেন মাহি।

গুজরাতের ইনিংসের অষ্টম ওভারে ঘটে এই ঘটনা। বল করছিলেন ড্যারিল মিচেল। তার তৃতীয় বলে গুজরাতের বিজয় শঙ্কর বল ডিফেন্স করতে যান। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে পিছনে যায়। সঙ্গে সঙ্গে ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ধোনি। সেই ক্যাচ দেখে অবাক হয়ে যান শঙ্কর নিজেই। কিছু ক্ষণ পিছনের দিকে তাকিয়ে তার পরে সাজঘরের দিকে হাঁটেন তিনি। খবর আনন্দবাজারের।

সেই সময় ধোনির পাশে স্লিপে কোনও ফিল্ডার ছিল না। তাই ধোনিকে ঝাঁপাতেই হত। বল নীচের দিকে যাচ্ছিল। ফলে সেই ক্যাচ ধরা সহজ ছিল না। ধোনি সময় পেয়েছেন ০.৬০ সেকেন্ড। অর্থাৎ, এক সেকেন্ডেরও কম সময়ে বলের কাঁছে পৌঁছছেন তিনি। ডান দিকে ২.২৭ মিটার ঝাঁপিয়েছেন তিনি। এত কম সময়ে এতটা ঝাঁপিয়ে ক্যাচ ধরা কিন্তু সহজ নয়। বিশেষ করে এই বয়সে। তাই ধোনির ক্যাচ ধরার পরে গর্জন ওঠে চিদম্বরম স্টেডিয়ামে। সবাই দাঁড়িয়ে কুর্নিশ জানায় ধোনিকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচেও ধোনি দু’টি ভাল ক্যাচ ধরেছিলেন। শেষ বলে একটি রান আউটও করেছিলেন। কিন্তু আগের ম্যাচে ক্যাচ ধরতে ঝাঁপাতে হয়নি তাকে। এই ম্যাচে সেটা করতে হল। ধোনি ঝাঁপালেন। ক্যাচ ধরলেন। কিন্তু চোখমুখের অভিব্যক্তি বদলাল না। যেমনটা কোনও দিন বদলায়নি। কেরিয়ারের শেষ প্রান্তে এসেও ধোনি বুঝিয়ে দিলেন, ফিটনেসে কোনও আপস করেন না তিনি। এখনও তরুণদের লজ্জায় ফেলে দিতে পারেন ৪২ বছরের ধোনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App